Wednesday, 18 January 2012

এপিটাফ -অথ্হীন

গানের নামঃ এপিটাফ

কথা ও সুরঃ  সুমন (অথ্হীন)
অ্যালবামঃ স্বপ্নচুডা ১

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথায় হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর...বহুদুর

সাদাকালো এ জীবনের মাঝে
রঙ্গীন ছিলে তুমি শুধু
তোমায় নিয়ে লেখা কত কবিতায়
দিয়েছিলাম কত সুর
আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,
ভোরের আলো ফুটবে কখন
ভেবেছি কত রাত
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর...বহুদুর

যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
দেখি তুমি নেই পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে
তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?
এপিটাফের লেখা গুলো পড়ি ঝাপসা চোখে
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তবে কেন আমি গেলাম তোমায় ছেড়ে বহুদূর
........................বহুদূর
...................বহুদূর
...............বহুদূর

0 comments:

Share on Facebook

Visitor Location

  © E-BINODON is part of ebinodon.com E-BINODON NETWORK ebinodon.com 2008

Back to TOP